শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ বস্তিতে একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায়, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। ওই কক্ষেই মাদক সেবন করে সমাজের নামিদামি ব্যক্তিরা।

সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চলছে। চলমান অভিযানে রবিবার রাতে মাদক সেবন, মাদক কারবারি, ছিনতাইকারি ও অন্যান্য অপরাধে জড়িত ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে।

অভিযানকালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়ে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ। নামিদামি লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশ জানায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরও ৭ জনসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করা হবে, কোন দলীয় বিবেচনা করার সুযোগ নেই।

সূত্র: যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102