সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঢাকা-১৮ আসনের আওতাধীন খিলক্ষেত এলাকায় সংঘটিত একটি অপহরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যাক্তিকে খুঁজছে পুলিশ।

জানা যায়, ভিকটিম মো. আসাদুজ্জামান মঙ্গলবার ( এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি সাদা প্রাইভেটকারে শেয়ার যাত্রী হিসেবে গাউছিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের সামনে পৌঁছালে গাড়ির পেছনের সিটে বসা দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার চোখ হাত বেঁধে ফেলে।

এসময় দুর্বৃত্তরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ, ডেবিট কার্ড এবং নেক্সাস পেএর পাসওয়ার্ড নিয়ে নেয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আলমপুর এলাকার একটি নির্জন সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। পরবর্র্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজন ব্যাক্তিকে শনাক্ত করেছেনযিনি ছবিতে প্রদর্শিত রয়েছেন।

এদিকে, মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যাক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102