রাজধানীর বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন কামরুল হাসান তালুকদারকে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে কামরুল হাসান তালুকদারকে পদায়ন করা হয়।
আদেশে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ডিএমপির লাইনওয়ার পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
ওসি কামরুল হাসান তালুকদার বর্তমান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।