মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাককর্মীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোড-এর মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এতে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে রাস্তা ছাড়ে বিক্ষোভকারীরা।অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে।মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102