শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

গায়ক তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’—বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি পেজ থেকেও একই দাবি করা হয়। গায়কের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে কথা বলেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান।এক ফেসবুক পোস্টে তিনি জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়। তাঁর ভাষ্য, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তানজীব সারোয়ার-কে।সাবা সানজিদা রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।তিনি আরো জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে তানজীবের স্ত্রী বলেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে পরিচিতি পান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজিব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন তিনি।একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তাঁর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102