রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করা হয়নি। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে যদি পে-স্কেল ঘোষনা দেয়া না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। দাবী বাস্তবায়নে আগামী কাল সকাল ১১টায় গৃহীত কর্মসুচীতে অংশনেয়ার জন্য আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102