শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা রোমাঞ্চ-হাসির রঙিন সফর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ভূমিকম্পে প্রথম হতাহতের হিসাব প্রকাশ করল ভেনেজুয়েলা

আন্দোলন স্থগিত : আজ চলবে মেট্রো রেল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়া হয়। আন্দোলন স্থগিত করায় আজ শনিবার সকাল থেকেই যথারীতি যাত্রীসেবা স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভার অফিশিয়াল ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা নিজেদের কর্মবিরতি থেকে সরে এসেছেন।
গতকাল নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে গতকাল সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।এর আগে গত বৃহস্পতিবার রাতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় আছে।এর পরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়। এখন সরকার সবকিছু বিবেচনা করে দেখছে।সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই।তাই শনিবার থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102