শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

ঢাকা শহরে এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক: মীর স্নিগ্ধ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঢাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুলেছেন জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি লিখেছেন — ঢাকার মতো বড় শহরে এমন অব্যবস্থাপনা সত্যিই হতাশাজনক। বহুদিনের অবহেলা ও নজরদারির ঘাটতির ফলেই আজকের এই দুর্দশা।

আজ (বৃহস্পতিবার) রাতে নিজ ফেসবুক একাউন্টের এক পোস্টে এ বিষয়ে নিজ মতামত জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন- ঢাকার কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন। আমরা গভীরভাবে মর্মাহত। ঘটনাস্থলে গিয়ে আমরা বন্ধুরা যেই পরিস্থিতি দেখেছি—তা যেন এক মৃত্যুপুরি!

কড়াইল বস্তির সংকট তুলে ধরে স্নিগ্ধ লিখেছেন- নেই গ্যাসলাইনের সঠিক ব্যবস্থা। নেই পর্যাপ্ত পানির সংযোগ। বিদ্যুতের তার ছড়িয়ে–ছিটিয়ে ঝুঁকিপূর্ণ ও অতি ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।

সবাইকে কড়াইল বস্তির মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্নিগ্ধ লিখেন —জাতি–ধর্ম–বর্ণ–দল-মত নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আমরা অতীতে বহু দুর্যোগে একসাথে লড়েছি—এবারও আমাদের কড়াইলের ভাই–বোনদের পাশে দাঁড়াতে হবে।

নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ জানিয়ে স্নিগ্ধ লিখেন —একই সঙ্গে প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। শুধু আগুন নয়—ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্পসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়ানো জরুরি। ছাত্র–ছাত্রী ও যুবসমাজকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের আওতায় আনার কথাও গুরুত্ব দিয়ে ভাবা উচিত।

পোস্টে স্নিগ্ধ আরো জানান — ঢাকা ও দেশের অন্যান্য ঘনবসতি এলাকাগুলোর জন্য প্রয়োজন কার্যকর ও সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা। এখনই ব্যবস্থা নেওয়ার সময়—কাল নয়।

এর আগে বুধবার রাতে নিজ বন্ধুদের নিয়ে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও শীত উপকরণ বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102