বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার

নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে গোমতি কিংসের শিরোপা জয়

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিকুঞ্জ রানার্স-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ-২০২৫’-এর ফাইনাল খেলা। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে গোমতি কিংস ট্রাইবেকারে ৫-৩ গোলে সীমান্ত টাইগার’স-কে পরাজিত করে শিরোপা লাভ করেছে। পরে প্রীতিভোজ ও প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া নির্ধারিত সময়ের খেলা শেষে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে রোমাঞ্চকর লড়াই শেষে গোমতি কিংস ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ও মনজুর হোসেন, এবং প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি দেবোনিয়ার গ্রুপের জিএম মোঃ আলমগীর হোসেন।

নিকুঞ্জ রানার্স-এর পরিচালক এ এম আইয়ুব জানান, “নিকুঞ্জ রানার্স দেশের একটি স্বনামধন্য রানিং ক্লাব। দৌড়ের পাশাপাশি আমরা ফুটবল ও ক্রিকেটের মতো খেলার আয়োজন করে থাকি। এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, শারীরিক ফিটনেস বজায় রাখা এবং খেলার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই করা হয়।”

নিকুঞ্জ রানার্সের এই সফল আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে শারীরিক সচেতনা ও মানসিক বন্ধন আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।

আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন তরফদার।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102