শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চালাচল শুরু হয়।

ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার সকালে আবুল কালামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামের বাড়িতে। জানাজায় অংশ নিতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েন মা, ভাই-বোন ও আত্মীয়স্বজন। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102