মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দৌঁড় প্রতিযোগিতার নামে ২২ লক্ষ টাকা নিয়ে উধাও ‘উড়াও বাংলাদেশ’

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর পূর্বাচলে দৌঁড় প্রতিযোগিতা আয়োজনের নামে রেজিস্ট্রেশনকারীদের কাছ থেকে আদায়কৃত ২২ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘উড়াও বাংলাদেশ’ নামক এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা যায়, নাম সর্বস্ব প্রতিষ্ঠানের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ওই দৌড় প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিয়ে প্রায় দুই হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি’র নামে সর্বমোট বাইশ লক্ষ টাকা উধাও হয়ে গেছে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) পূর্বাচলের তিনশো ফিট এলাকায় ‘রান ফর নেশন ২০২৫’ নামে দৌঁড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখের চার দিন আগেই ওয়েবসাইট, ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালিত নিজেদের সব ধরণের একাউন্ট ডিজেবল করে দেয় উড়াও বাংলাদেশ নামক ওই প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় পরদিন রাজধানীর খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন আবুল হাসনাত কবির নামের এক ভুক্তভোগী। জিডিতে এ এম আইউব, মো. মনিরুল ইসলাম, মো. নুরুল আমিন মজুমদার, রানা মজুমদার, মো. মোশারফ হোসেন, মো. ইব্রাহিম খলিলসহ একাধিক ভুক্তভোগীর নাম রয়েছে।

জানা যায়, মেডেল, টি-শার্ট, রিফ্রেশমেন্ট, সার্টিফিকেট ও প্রাইজমানির ঘোষণা দিয়ে ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন স্থানের ফিটনেসপ্রেমী ও দৌড় প্রতিযোগীদের আকৃষ্ট করে ‘উড়াও বাংলাদেশ’ আড়ালে থাকা প্রতারক চক্রের সদস্যরা। এ সময় বিকাশ ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশনের নাম করে ইভেন্টে অংশগ্রহণচ্ছুক প্রায় দুই হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। মূলত, মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার পরপরই নিজেদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ডিজেবল করে দেয় প্রতারকরা।

এ এম আইয়ুব নামের এক ভুক্তভোগীর অভিযোগ, আমরা একসাথে রানিং ইভেন্টে অংশগ্রহণ করি। সবাই মিলে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন দেখি পেজ নেই, ফোন বন্ধ, অফিসের ঠিকানাও ভুয়া। আমরা প্রতারিত হয়েছি।

আবুল হাসনাত কবির নামে আরেক ভুক্তভোগী প্রতিবেদককে জানান, ওরা খুব প্রফেশনালি কাজটা করেছে। রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল, ইভেন্ট আইডি সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল।

জিডির বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এটা তো সাইবার ক্রাইম। আমরা ডিবিতে পাঠিয়ে দিয়েছি সাইবার ক্রাইম টিম তদন্ত করবে।

সূত্র জানায়, ‘উড়াও বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানটি এর আগেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে একই কায়দায় ‘স্পোর্টস ইভেন্ট’ আয়োজনের নামে ক্রীড়াপ্রেমীদের অর্থ হাতিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102