শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর

উত্তরায় কফিল উদ্দিনের জনসংযোগ, ৩১ দফা লিফলেট বিতরণ

তমাল ফরাজী, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারণাপত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমদ। 

আজ (শুক্রবার) বিকেলে উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে জনসংযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন।

তিনি জানান, আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এ লক্ষ্যে জনগণের সমর্থন অর্জন ও ৩১ দফার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এম কফিল উদ্দিন উত্তরার বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং তাদের সামনে বিএনপির ঘোষিত ৩১ দফা তুলে ধরেন। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের জনগণ তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি সফল এবং বাস্তবায়ন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102