বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের মজুরি প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার নির্ধারণ হয়েছে হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার

ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঁপলো টঙ্গী: কেমিক্যাল গুদামে আগুন, আহত ৫

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ফেমাস কেমিক্যাল নামক একটি কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পুরো গুদামজুড়ে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, চারপাশে ধোঁয়া আর আগুনে এলাকা ভরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাঈম ও স্থানীয় ব্যবসায়ী বাবু আহত হন। প্রাথমিকভাবে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সময়মতো ফায়ার সার্ভিস না এলে পুরো মার্কেট ভয়াবহ ক্ষতির মুখে পড়ত। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ব্যবসায়ীরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102