বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগের উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিএমইএ ভবনের প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার একটি ভিডিও ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয় এবং পেছনে বসা ব্যক্তি ভবনের ভেতরে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় আরেক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করেন। বোমা নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তুরাগ থানা-পুলিশ জানায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাইরে থেকে বিজিএমইএ ভবনের সীমানাপ্রাচীরের ভেতরের খোলা প্রাঙ্গণ লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ভবনের ভেতরের খোলা প্রাঙ্গণের মেঝেতে কালো দাগ দেখতে পায় পুলিশ। তবে সেখান থেকে বিস্ফোরকসদৃশ কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।

তুরাগ থানা-পুলিশ জানিয়েছে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102