শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন আয়কর আইন ২০২৩ সংশোধন ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি আববাস উদ্দিনের তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি ধানমন্ডিতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত, অংশ নেন দেড় শতাধিক ব্যবসায়ী গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আয়কর আইন ২০২৩ সংশোধন ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি আববাস উদ্দিনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আয়কর আইন ২০২৩-এর জটিলতা দূর করে করদাতাবান্ধব রাজস্ব ব্যবস্থা চালু এবং আয়কর বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আববাস উদ্দিন।

প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আয়কর আইন ২০২৩-এর বিভিন্ন জটিল ও বিতর্কিত বিধানের কারণে করদাতারা হয়রানির শিকার হচ্ছেন। এতে কর আদায়ের পরিবর্তে আপিল, ট্রাইব্যুনাল ও হাইকোর্টে মামলা বাড়ছে এবং দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, অনলাইনে শতভাগ আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাস্তবসম্মত নয়। বিদ্যুৎ সংকট, সার্ভারের দুর্বলতা ও অনেক করদাতার প্রযুক্তিগত জ্ঞানের অভাবে রিটার্ন দাখিলে সমস্যা হচ্ছে। তাই অনলাইন পদ্ধতির পাশাপাশি আগের নিয়মেও রিটার্ন দাখিলের সুযোগ রাখা প্রয়োজন।

অ্যাডভোকেট আববাস উদ্দিন সহজ শর্তে বৈধ অপ্রদর্শিত অর্থ প্রদর্শন ও বিনিয়োগের সুযোগ, করদাতাদের আপিলের ক্ষেত্রে আর্থিক চাপ কমানো এবং ওয়েভারের বিধান পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালকে আইন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া এবং এডিআর ব্যবস্থাকে কার্যকর করার পরামর্শ দেন।

তিনি আয়কর অধ্যাদেশ ১৯৮৪-কে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে আধুনিকায়ন, ভ্যাট আইন সহজীকরণ, নতুন করদাতা শনাক্তে দেশব্যাপী জরিপ এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর আহ্বান জানান। তাঁর মতে, কর আইন সহজ ও স্বচ্ছ হলে করদাতাদের আস্থা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

অ্যাডভোকেট মো. আববাস উদ্দিন বলেন, দেশের অর্থনীতি ও সরকারের স্বার্থেই তিনি এসব প্রস্তাব তুলে ধরেছেন। করদাতাদের ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি সহজ, স্বচ্ছ ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102