বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব। জ্ঞান সমন্বয় ও শিক্ষায় নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চীনের ইউনান প্রদেশের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিনে এসব অস্ত্রোপচার করা হয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা করে আসছে। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের উদ্বোধন ও ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে রয়েছে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। চীনের সহযোগিতায় নীলফামারিতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরো গতিশীল হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ছানি অস্ত্রোপচার করা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102