বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত ৫৮৩ জন শ্রমিকের মাঝে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করলেন : শ্রম মন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে, দ্রুত কাজে যেতে চাই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস – ডেপুটি স্পীকার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী উত্তরার দিয়াবাড়ীতে পুলিশের অভিযান, বিয়ার-ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৪ সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী মৎস্য অধিদপ্তরের বাজেট কর্মকর্তা মো: নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউনএনডিপি) কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পীকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

স্পীকার বলেন, প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে এদেশে অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের উপর চাপ বেড়েছে। তিনি এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনিডিপির সহায়তা কামনা করেন।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন , বাংলাদেশের সাথে ইউএনডিপি’র সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও বিকশিত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ-সদস্যগণের জন্য বিভিন্ন অরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা প্রদানে ইউএনডিপি সবসময় প্রস্তুত। বিশেষ করে সংসদ-সদস্যগণের মাধ্যমে লিঙ্গ-সমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে ইউএনডিপি বিশেষভাবে আগ্রহী।

সাক্ষাতকালে প্রতিনিধিদল বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ-সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও জ্বালানি ইস্যু নিয়ে মত বিনিময় করেন।

স্পীকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করে আসছে। সংসদের প্রতিটি বিলের আলোচনায় বিরোধী দল তাদের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সংসদের নারী সংসদ-সদস্যগণ প্রত্যেকেই তাদের স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। নারী সংসদ-সদস্যদের সংসদীয় কার্যক্রমে ভূমিকা প্রশংসনীয়। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫৩তম অধিবেশনে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি নির্বাচিত হয়েছেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102