রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি -আমির হামজা আবর্জনার দুর্গন্ধ ছাপিয়ে ৮০০ ফুট দেয়ালে সবুজের উৎসব, নজরে এলো প্রধানমন্ত্রীর তুরাগের কামারপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গায়ের কালো রঙের কারণে ঢোকা বারণ ছিল বিচারকদের কক্ষে, বাস চালকের মেয়ে নভি পিল্লাই আজ নোবেলজয়ী! ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে কারা, চলছে নানা হিসাব-নিকাশ বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের! স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন

তুরাগের কামারপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজধানীর তুরাগের কামারপাড়ায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটে কামারপাড়া ২১ নম্বর রোডের টপ অটো ড্রাই ক্লিনার্স নামের একটি লন্ড্রির দোকানে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুল জব্বার (৪৪) ও মো. ফয়সাল হাসান ওরফে মুরসালিন (২১)। পুলিশের তথ্য অনুযায়ী, দোকানের একটি টেবিলের দ্বিতীয় ড্রয়ার থেকে দুটি সাদা প্লাস্টিকের জিপারে রাখা ১৫০ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগী হিসেবে সাদ্দাম হোসেন (৩২) নামে একজনের পরিচয় দিয়েছেন। তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুরাগ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102