রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আবর্জনার দুর্গন্ধ ছাপিয়ে ৮০০ ফুট দেয়ালে সবুজের উৎসব, নজরে এলো প্রধানমন্ত্রীর তুরাগের কামারপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গায়ের কালো রঙের কারণে ঢোকা বারণ ছিল বিচারকদের কক্ষে, বাস চালকের মেয়ে নভি পিল্লাই আজ নোবেলজয়ী! ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে কারা, চলছে নানা হিসাব-নিকাশ বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের! স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল, সেটিই এবার সত্যি করে দেখালেন হাসান মাহমুদ। মরুশহর আবুধাবিতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সকালে আফগানিস্তানকে স্রেফ দুমড়েমুচড়ে দিয়ে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার ঐতিহাসিক কীর্তি গড়েছেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর জবাবটা বেশ শক্তভাবেই দিচ্ছিল আফগানিস্তান।

৪ উইকেটে ২১১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করায় ম্যাচের রাশ স্বাগতিকদের হাতেই ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু তৃতীয় দিনের সকালেই দৃশ্যপট পুরোপুরি বদলে যায় এবাদত হোসেন ও হাসান মাহমুদের পেস তোপে। মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে আফগানরা। দিনের শুরুতেই আ’ঘা’ত হা’নে’ন এবাদত হোসেন, ৩২ রান করা ইকরাম আলি খিলকে দুর্দান্ত এক ইন-সুইঙ্গারে বোল্ড করে ভাঙেন আফগান প্রতিরোধ। এর পরই শুরু হাসান মাহমুদের মহানাটক।

পরের ওভারের প্রথম বলেই চমৎকার এক ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উ’প’ড়ে দেন হাসান। ক্রিজে আসা নতুন ব্যাটার কায়েস আহমেদকে আউট করেন পরের বলেই—সুইং করা বলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। হ্যাটট্রিক বলে এসে তৈরি হয় তীব্র উত্তেজনা। ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল লিটনের গ্লাভসে জমলে ক্যাচের আবেদন জানান বাংলাদেশি ফিল্ডাররা। মাঠের আম্পায়ার সেটিতে সাড়া না দিলে কালবিলম্ব না করে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রিভিউ ট্র্যাকিংয়ে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও সরাসরি আ’ঘা’ত হা’ন’ত অফস্টাম্পে! আম্পায়ারের সিদ্ধান্ত বদলে এলবিডব্লিউর সংকেত আসতেই উল্লাসে ফে’টে পড়ে বাংলাদেশ দল। টেস্ট ফরম্যাটে এই প্রথম কোনো বাংলাদেশি পেসারের হাত ধরে এলো কাঙ্ক্ষিত সেই হ্যাটট্রিক। বাংলাদেশের হয়ে এর আগে হ্যাটট্রিক ছিল অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102