উত্তরা প্রতিনিধি:
১০ অক্টোবর, ২০২৬ (শনিবার)
স্বৈরাচারবিরোধী আন্দোলনে হামলা, মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন ও সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বাদ আসর দক্ষিণখান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি আলাউদ্দিন সরকার টিপু আন্দোলনে কারাবরণকারী নেতাকর্মীদের হাতে ‘বীর সম্মাননা স্মারক’ তুলে দেন।
এ সময় আঃ সালাম, সদস্য সচিব, বিমানবন্দর থানা শ্রমিক দল এবং সোহানুর রহমান সোহাগ, সাবেক ১ নং আহ্বায়ক সদস্য , ঢাকা মহানগর উত্তর ছাত্রদল , দুইজনকে বীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলাউদ্দিন সরকার টিপু বলেন, “ফ্যাসিস্ট আমলে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “দক্ষিণখান এলাকা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আলাউদ্দিন সরকার টিপু আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আন্দোলনের কঠিন সময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে এবং দলের প্রতি তাদের আস্থা ও সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করবে।