শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম, ০২ অক্টোবর ২০২৬:

চট্টগ্রাম নগরীর কালুরঘাটে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অত্র এলাকার কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রটিতে একটি আধুনিক হোস্টেল নির্মাণ করা হলেও তা এখনো চালু করা সম্ভব হয়নি। হোস্টেলটি দ্রুত চালুর লক্ষ্যে বিদ্যমান যাবতীয় সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য আজ এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “কর্মজীবী নারীদের আবাসন সংকট নিরসনে এই হোস্টেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দ্রত চালু করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দ্রুতই একটি বৈঠক আয়োজন করা হবে। উক্ত আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে ঠিক কবে নাগাদ এটি কর্মজীবী নারীদের জন্য চালু করা সম্ভব।”

উক্ত পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার ,চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102