বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকাররা এ হামলা চালান বলে জানা গেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় হকাররা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যায়। এর মধ্যে দুটি ইউনিট প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102