বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল পেশাজীবীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। দলের দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। সাথে যুক্ত আছেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল এবং দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
দেশের বিভিন্ন পেশার মানুষের দক্ষতা, অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে পেশাজীবীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে সংগঠনটিতে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী হবে—এমনটাই প্রত্যাশা।