শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‎খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি চরপাড়া এলাকায় মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় রফিকুলের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। পরে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম তৈয়বুর রহমান মোড়ালের ছেলে। মোটরসাইকেল চুরির বিষয় নিয়ে তার সঙ্গে স্থানীয় কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে পরিস্থিতি শান্ত করেন।
‎অভিযোগ রয়েছে, পরে এশার নামাজের আগে কয়েকজন পুনরায় সংঘবদ্ধ হয়ে চরপাড়া মসজিদের সামনে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

‎হামলার ঘটনায় নাইম মোড়ল (২৮), নয়ন মোড়ল (৩২) ও হুমায়ুন মোড়ল (৬৫)-এর নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। অভিযোগে হুমায়ুন মোড়লের পিতার নাম আফজাল মোড়ল।
‎আহত রফিকুলকে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের দাবি, আঘাতটি গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়।
‎এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় কোনো মামলা হয়েছে বলে জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102