বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জটিল রোগে আক্রান্ত ৬ বছরের মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা কক্সবাজারকে মাদকমুক্ত করেই যেতে চাই আসিফ মাহমুদের দুর্নীতি এনসিপিতে ওপেন সিক্রেট : রাশেদ খান কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

জটিল রোগে আক্রান্ত ৬ বছরের মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়ামের অসুস্থতার একটি ভিডিও তার নজরে আসার পর তিনি শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

তারেক রহমানের নির্দেশনার পর বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসার জন্য আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা মারিয়ামের মা নাহিদ আখতারের সঙ্গে কথা বলেন এবং শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

এ সময় তারা তারেক রহমানের সহমর্মিতার বার্তা মারিয়ামের পরিবারের কাছে পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।

জানা যায়, জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালির টিউমার) রোগে আক্রান্ত।

এ কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন তার মা নাহিদ আখতার। উন্নত চিকিৎসার জন্য মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ানোর উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।

একই সঙ্গে শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তারা।
আর্থিক সহায়তা দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহসভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102