সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাংয়ের মূল হোতাকে তার তিন সহযোগীসহ গ্রেফতার ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম ক্যারিয়ার গড়তে ও বেকারত্ব ঘোচাতে বনসাই নতুন উদ্যোগ বাংলাদেশের, জেআরসিতে আলোচনা চায় ভারত লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন

শাহজালালে যাত্রীর ব্যাগেজ থেকে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

রবিবার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে ওই পণ্য জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়।

একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে আরো ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে বি-শিফটের অভিযানে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে অভিযান চালায়। রাত আনুমানিক সোয়া ২টায় ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগেজ তল্লাশি করে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজ থেকে জব্দ করা হয় ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা।

এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

সি-শিফটের এসব অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

দুই শিফটের পৃথক অভিযানে সব মিলিয়ে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

যাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102