সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাশাপাশি চিতায় উঠল পরিবারের চার সদস্যের মরদেহ বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ মেসি খেললেই জিততে পারে না ইন্টার মায়ামি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস গাজায় ইসরায়েলের বিমান হামলা, প্রাণ গেল ৪ বছরের শিশুর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণখানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দুই মহল্লায় উত্তেজনা গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯০ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৭ মিনিটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102