শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাজীবাছা নদীতে অজ্ঞাত শিশুর মরদেহ, উদ্ধার কার্যক্রম চলমান পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না : ডিএনসিসি প্রশাসক সিলেটের ওসমানীনগরে ফের সড়কে ঝরল ৪ প্রাণ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নতুন সভাপতি আতিক মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ খাগড়াছড়িতে আকস্মিক বন্যা, পানিবন্দি বহু পরিবার নিকুঞ্জ থেকে জাহিদ ইকবাল চত্বর: জনস্বাস্থ্য সুরক্ষায় ১২ দিনের নতুন লড়াই বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান কাণ্ডে শাস্তি পেলেন মেসি

পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না : ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিছন্ন সপ্তাহ উদ্বোধনকালে প্রশাসক এ কথা জানান।

এ সময় প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

প্রশাসক বলেন, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন তাদের নিয়মিত রুটিন অনুযায়ী কাজ পরিচালনা করছেন।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি বিশাল ভৌগোলিক এলাকা। এই বিশাল জনসংখ্যার শহরকে পরিচ্ছন্ন রাখা একা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে- সেখানে ফেলার মানসিকতা পরিহার করতে হবে।

প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

অনুষ্ঠান উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন করপোরেশনের মো. শফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102