সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে ‘লেখালেখির কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত কার্গো খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে আনবে নতুন মাত্রা উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যের ৪০ টাকায় গাছের মেলা মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ডিএসসিসির জিরো টলারেন্স নীতি ঘোষণা শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যের ৪০ টাকায় গাছের মেলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Untitled design - 2

উত্তরা নিউজ প্রতিবেদক

আগামী কাল থেকে উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্যোক্তা পণ্যের মেলা

উত্তরায় নারী উদ্যোক্তাদের পণ্যের মেলা থাকছে মাত্র ৪০ টাকায় গাছ,
উত্তরায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘উদ্যোক্তা পণ্যের মেলা। আগামী ১৮, ১৯ ও ২০ আগস্ট তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি নারী উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

মেলা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৪০ টাকায় গাছের মেলা-সহ বিভিন্ন ধরনের উদ্যোক্তা পণ্য পাওয়া যাবে।

মেলায় পোশাক, হস্তশিল্প, প্রসাধনী, খাবারসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। একই সঙ্গে গাছপ্রেমীদের জন্য বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের গাছও পাওয়া যাবে মাত্র ৪০ টাকায়।
মেলাটি অনুষ্ঠিত হবে ইস্টি কুটুম কমিউনিটি সেন্টার, সেক্টর ৩, রোড ১৫, উত্তরা, ঢাকা-তে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশ নিতে উদ্যোক্তাদের জন্য স্টল বুকিং কার্যক্রম চলছে।

মেলার আয়োজন করছে নারী উদ্যোক্তা সংগঠন (WEO—Women Entrepreneur Organization)। সংগঠনটির লক্ষ্য নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, নিজেদের পণ্য মানুষের কাছে তুলে ধরা এবং উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করা।

আয়োজকদের সঙ্গে যোগাযোগ ও স্টল বুকিংয়ের জন্য ০১৬১০৭৫৫৫৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় উত্তরার স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

স্টাফ রিপোর্টার
মোহাম্মদ আরিফ হোসেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102