বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চাঁদপুরে মায়ের সামনে গাছে বেঁধে ছেলেকে মারধর, আটক ১ স্বামীর দাফনের ৬ ঘণ্টার পর স্ত্রীরও মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ নারী আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খিলক্ষেত থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102