বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের ডকুফিল্ম ‘কাগজের মানুষ’ প্রদর্শিত শ্যামলীতে টিনশেড ঘরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দিল জামায়াত আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ নোয়াখালীতে মাদকের ডাল নয়, শেকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি

শ্যামলীতে টিনশেড ঘরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

‎রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা উদ্যানের পাশে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

‎ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

‎তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্য কোনো ইউনিটের সহায়তার প্রয়োজন হচ্ছে না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102