রাজধানীর মেট্রোরেলে রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য চলতি মাসের শেষে দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে।
এতে শেষ দুটি ট্রেনের ২০ মিনিটের বিরতি কমে ৭-৮ মিনিটে দাঁড়াবে।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে।