বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা করে আহত করার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পবিত্র ব্যাপারীকে সন্ধ্যার পর কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে স্বপন মিস্ত্রি ও তার দুই ছেলে উজল মিস্ত্রি & সজল মিস্ত্রি নৃশংসভাবে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে পবিত্র ব্যাপারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তাঁর স্বজনদের কাছ থেকে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁর এক হাত ও এক পায়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করার পাশাপাশি কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তাঁর হাত-পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর।

স্থানীয়দের অভিযোগ,
স্বপন মিস্ত্রি ও তাঁর ছেলেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সময়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

পবিত্র ব্যাপারীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

প্রশাসনের প্রতি তাদের জোর দাবি, ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা ।

আহত পবিত্র ব্যাপারীর জীবন রক্ষা ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে প্রার্থনা কামনা করেন তারা ।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102