রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

ডিজিটাল যুগে নৈতিক সাংবাদিকতা গড়ে তুলতে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্সের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং দায়িত্বশীল ডিজিটাল কনটেন্ট নির্মাণে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-এর উদ্যোগে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক শর্ট কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ‘ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়েলিটি’ শীর্ষক একটি সেমিনারে কোর্সটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন (ভার্জুয়ালি), সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু ও সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তর-এর সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশন-এর সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশন-এর নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজ-এর উপ-সম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্ট-এর সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়কারী জোবায়ের আহমেদ এবং প্রভাষক ফরহাদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাস্ট সাংবাদিক সমিতির সভাপতি সুমন সিকদার।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারহ আনওয়ারসহ শিক্ষক, শিক্ষার্থী, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

সেমিনারে আলোচকরা বলেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য প্রতিরোধ, তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে দক্ষ সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা গড়ে তোলা সময়ের দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের ধরণ যেমন বদলে গেছে, তেমনি বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট এবং অপতথ্যের ঝুঁকিও। এ বাস্তবতায় তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল কনটেন্ট নির্মাণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারে দক্ষ সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী গড়ে তোলার বিকল্প নেই। তারা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষা, জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে নৈতিক চর্চা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার ভবিষ্যৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ এবং সমসাময়িক গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা তাঁদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে এসব বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

কোর্স সমন্বয়ক কেয়া বোস জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই কোর্সে অংশগ্রহণকারীরা নৈতিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে দেশের অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102