রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. রবিউল আলম রাজু (৫৫) ও
শাকিবুল হাসান (৪৫)। এদের মধ্যে রাজু
দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক এবং শাকিব দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া তারা উভয়ই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার মো: সেলিম কবির সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (১৫ জুলাই, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকা উত্তরা – বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও উত্তরা প্রেস ক্লাবের সদস্যরা জানান, আগামী শনিবার (১৮ জুলাই, ২০২৬) উত্তরা প্রেস ক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু অংশ গ্রহন করেছেন। নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল (১৮) আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল (২২)। সাকিব এর গ্রামের বাড়ি বরিশাল ও রাজুর বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল গভীর রাতে নির্বাচনী প্রচারণা ও প্রেসক্লাবে বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা দলের খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি উত্তরার জসিমউদদীন রোড দিয়ে মহাসড়ক পারাপার হওয়ার সময় দূর পাল্লার একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। ফলে এ দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ এবং সংশ্লিষ্ট ঘাতক বাসটি শনাক্তে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102