সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় রাজধানীর নিচু এলাকাগুলোর মানুষের দুর্ভোগ যখন চরমে, তখন পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’। রাজধানীর নিকুঞ্জের জামতলায় আকস্মিক জলাবদ্ধতায় আটকে পড়া ৫০টি পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করেছে সংগঠনটি। সোমবার বিকেলে নিকুঞ্জের জামতলার জাহিদ ইকবাল চত্বর প্রাঙ্গণে ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র সার্বিক সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাম্প্রতিক টানা বৃষ্টিতে নিকুঞ্জের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন রান্নার সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, দপ্তর সম্পাদক এ এম আইয়ুব পাপ্পু, তাসবির ইকবাল, মাসুম সরকার, আমির হোসেন এবং জুনাইদ আল হাবিব প্রমুখ।

এ বিষয়ে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “অথই পানিতে বন্দি মানুষের একবেলা খাওয়ার সুযোগ করে দিয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন, আমরা সোসাইটির পক্ষ থেকে শুধুমাত্র মানুষের হাতে তা পৌঁছে দিয়েছি। সব ভালো এবং সুন্দর কাজের সঙ্গে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি সবসময় ছিলো, আগামীতেও এভাবে থাকবে।”

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, প্রতিকূল পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। নিকুঞ্জের এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীতেও দেশের যেকোনো দুর্যোগে এবং মানবিক সংকটে তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদেরও এই দুর্যোগপূর্ণ সময়ে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত ও পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102