সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

সার্টিফিকেটে নাম, জন্মতারিখ বা অভিভাবকের তথ্য সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি চললেও এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Dhaka

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নিজের নাম, মা-বাবার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তি কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র দ্রুত আবেদন নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এতে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অবস্থায় সব আবেদনকারীকে সতর্ক করে বলা হয়েছে, কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করতে এবং কাউকে কোনো ধরনের অর্থ না দিতে।

আবেদন সংক্রান্ত সমস্যা, তথ্য বা সহযোগিতার জন্য সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।সেইসঙ্গে, দালালমুক্ত সেবা গ্রহণ এবং প্রতারণা থেকে সতর্ক থাকতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102