রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী নিজের জনপ্রিয়তার দিকে নজর দিন—ট্রাম্পকে মেলোনির পরামর্শ বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নিম গাছের চারা রোপণ করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত ‘কালো জাদু’ নিয়ে সন্দেহের বশে গৃহকর্মীকে হত্যা, চিকিৎসক গ্রেপ্তার অরুণাচল সীমান্তের কাছে বাঁধ দিচ্ছে চীন, পাল্টা পদক্ষেপের চিন্তা ভারতের কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

রাজধানীতে মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২১ জুন) মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় তাদের আটক করা হয়।

 ে‎আটকরা হলেন সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

‎ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় বলেন, ‘ভোর থেকে আমরা আসাদগেট কলেজ গেট এলাকায় পাহারা দিচ্ছিলাম। কেউ মিছিল করতে এলেই তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করব।’

তিনি বলেন, ‘সকালের দিকে কলেজ গেটে কয়েকজন মিছিল বের করলে আমরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করি।

পরে পুলিশকে খবর দিলে তারা এলে আমরা আটক করা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের কাছে হস্তান্তর করি।’

‎এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ‘আজকে কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

আটকদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102