শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ জুন, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে ১৩ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী শিশুটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫৫)। সে ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত হুমায়নকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুর মা এদিন সন্ধ্যায় বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করার জন্য ভুক্তভোগীকে নিয়ে থানায় আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102