বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

সাবেক এমপি হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৭ জুন, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ বুধবার (১৭ জুন)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অপরদিকে পলাতক রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ।

তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

প্রসিকিউশনের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু ও কবিরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102