বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ নামের (৪৫) এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, এদিন সকাল ৯টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রূপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে সময় আরেক ব্যক্তি আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

পরে জানতে পেরেছি আহত ব্যক্তি আশঙ্কামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই।’
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102