বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আম্মারদের দিয়ে জামায়াত-শিবির ইনকিলাব মঞ্চ দখল করেছিল : রাশেদ খান ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার কার হাতে উঠছে শান্তির নোবেল? বিএনপি হুমকি-ধমকিতে ভয় পায় না : মীর শাহে আলম ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্নেক প্লান্ট: কম যত্নে ঘরে সবুজের ছোঁয়া প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন আইফেল টাওয়ারের প্রধান চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে : ডিএনসিসি প্রশাসক

আম্মারদের দিয়ে জামায়াত-শিবির ইনকিলাব মঞ্চ দখল করেছিল : রাশেদ খান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

হাদির মৃত্যুর পর জামায়াত-শিবির আম্মারদের দিয়ে ইনকিলাব মঞ্চ দখল করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘জামায়াত শিবির আম্মার-নাসিরদের মতো নরকের কীট পালে, আবার প্রয়োজন শেষে পিষেও মারে!

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে যতগুলো অরাজনৈতিক নামধারী সংগঠন তৈরি হয়েছে, এদের অধিকাংশই এমন গুপ্তদের দখলে। শহীদ ওসমান হাদি হয়তো মহৎ উদ্দেশ্য নিয়ে ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর জামায়াত-শিবির আম্মারদের দিয়ে দখল করেছিল!

রাশেদ খান আরো বলেন, ‘যেহেতু গুপ্তদের চরিত্র ও পরিচয় উন্মোচন হচ্ছে, শিবিরও আর এদের দায়দায়িত্ব নিয়ে নিচ্ছে না, সুতরাং এর পর থেকে সাধারণ চরিত্র ধারণ করে যারা অস্বাভাবিক আচরণ ও বাক্য বিনিময় করবে, তাদের জবাবটা রাজনৈতিকভাবেই দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102