বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

দেশি বীজ থেকে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর করছাড়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশি তেলবীজ চাষে উৎসাহ দিতে এবং ভোজ্যতেল শিল্পে বিনিয়োগ বাড়াতে কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ কাঁচামাল হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট ভোজ্যতেল উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ১০ বছর মেয়াদি আয়কর অব্যাহতির সুবিধা পাবে। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১০ বছর মেয়াদে ধাপ অনুযায়ী এই সুবিধা পাবে। প্রথম ৫ বছর (প্রথম থেকে পঞ্চম বছর) অর্জিত আয়ের ওপর ১০০ শতাংশ আয়কর অব্যাহতি দেওয়া হবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ থেকে অষ্টম বছর) ৫০ শতাংশ এবং শেষ ২ বছর (নবম ও দশম বছর) ২৫ শতাংশ হারে আয়কর অব্যাহতি পাওয়া যাবে। আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

তবে কর সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে। যেমন, প্রতিষ্ঠানটিকে অবশ্যই আয়কর আইন, ২০২৩-এর বিধানা মানতে হবে। কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হতে হবে। কাঁচামাল হিসেবে বাধ্যতামূলকভাবে স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন করতে হবে। কর অব্যাহতির এই সুবিধা কেবল ভোজ্যতেল উৎপাদন থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এ জন্য প্রতিষ্ঠানের অন্যান্য আয় থেকে ভোজ্যতেল উৎপাদনের আয়ের পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতি বছর নিরীক্ষিত হিসাব বিবরণী এবং স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ ব্যবহারের তথ্য দাখিল করতে হবে। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য উৎস কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের ফলে আমদানিনির্ভর ভোজ্যতেল খাতে দেশি কাঁচামালের ব্যবহার বাড়বে, যা বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102