বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ জুন, ২০২৬

মুক্তি পেয়েছে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের নতুন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘হার্ট অফ দ্য বিস্ট’-এর ট্রেলার। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি।প্যারামাউন্ট পিকচার্স বৃহস্পতিবার (১১ জুন) তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির ট্রেলারটি প্রকাশ করে।

সিনেমায় ব্র্যাড পিট ‘জেমস বেলমন্ট’ নামের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন প্রাক্তন সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে দেখা যায়, আলাস্কার গভীর অরণ্যে এক বিমান দুর্ঘটনায় পড়ার পর জেমসের সভ্য জগতে ফিরে আসার কঠিন লড়াই শুরু হয়। এই চরম প্রতিকূলতার মাঝে তার একমাত্র সঙ্গী হয় ‘ওডিন’ নামের একটি অবসরপ্রাপ্ত সার্ভিস কুকুর।

সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত নির্মাতা ডেভিড আয়ার। এর আগে ২০১৪ সালে ব্যবসা সফল ‘ফিউরি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড পিট ও ডেভিড আয়ার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102