শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশি বীজ থেকে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর করছাড় আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত ১৭ জেলায় রাতেই ঝড়ের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি চলবে আরো ১০ দিন সরকারি দামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না অনেক কৃষক উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেপ্তার ধর্ষণ-হত্যার হুমকিসহ উরফির গুরুতর অভিযোগ ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল শিল্প বাংলাদেশের সফট পাওয়ার বৃদ্ধির অন্যতম ভিত্তি: সংস্কৃতি প্রতিমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু, লোকারণ্য লালদীঘি মাঠ

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার জন্য ব্যবহৃত অবকাঠামো এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরাইল। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই স্থাপনাগুলো ধংস করা হয়েছে।

বুধবার (১০ জুন) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টাইর অঞ্চলে অন্তত ছয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় হামলার জন্য প্রস্তুত ও ক্ষেপণাস্ত্রভর্তি একাধিক উৎক্ষেপণযন্ত্রও লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।

দাবির সমর্থনে ইসরাইলি সামরিক বাহিনী কিছু অস্পষ্ট আকাশচিত্রও প্রকাশ করেছে, যেখানে লেবাননের বিভিন্ন গ্রামীণ এলাকা ও আবাসিক স্থাপনায় বিমান হামলার দৃশ্য দেখা যায়।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102