বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

রাজধানীর মৌচাক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রিয়াজুল হাসানকে পাঁচ দিন এবং আল আমিন মাহিনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ রিমান্ডের আবেদন জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সালিশের কথা বলে ডেকে এনে সোমবার (৮ জুন) রাত আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়ি সংলগ্ন এলাকায় বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার (৯ জুন) রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102