বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের লাশ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ যুদ্ধে কতটা সফল ইরান? ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চল থেকে রেকর্ড আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো আলজেরিয়া, মিসর, ইরাক, জর্ডান, মরক্কো, কাতার, সৌদি আরব ও তিউনিসিয়া। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের অংশ হলেও ইরান মধ্য এশীয় ফুটবল ফেডারেশনের সদস্য হওয়ায় এই তালিকায় নেই

আল-জাজিরারবিশ্লেষণে বলা হয়েছে, এক আসরে এতগুলো আরবি ভাষাভাষী দেশের অংশগ্রহণ বিশ্বকাপের ইতিহাসে প্রথম। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রা অন্য আরব দেশগুলোর আত্মবিশ্বাসও বাড়িয়েছে। অনেক দলই এবার নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে।

মরক্কো সবচেয়ে শক্তিশালী দাবিদার

বিশ্লেষণে মেনা অঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে ধরা হয়েছে মরক্কোকে। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা দলটি এবারও শিরোপার অন্যতম ‘ডার্ক হর্স’।

বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা মরক্কোর দলে আছেন আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, ইউসেফ বুনুসহ ইউরোপে খেলা একাধিক তারকা ফুটবলার। ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতিকে নিয়ে গঠিত গ্রুপ সি থেকে সহজেই পরের পর্বে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

পূর্বাভাস: কোয়ার্টার ফাইনাল।

নকআউটে যেতে পারে সৌদি আরব

২০২২ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব এবারও আলোচনায়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে থাকা দলটি উরুগুয়ে, স্পেন ও কেপ ভার্দের সঙ্গে একই গ্রুপে পড়েছে।

সালেম আল-দাওসারি, মোহাম্মদ কান্নো ও ফিরাস আল-বুরাইকানদের নিয়ে গড়া দলটি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে।

পূর্বাভাস: শেষ ৩২-এ উত্তরণ।

আলজেরিয়া ও মিসর

২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা আলজেরিয়া আক্রমণভাগে বেশ শক্তিশালী। রিয়াদ মাহরেজ, মোহাম্মদ আমৌরা ও আদিল বুলবিনার মতো খেলোয়াড়দের নিয়ে তারা যেকোনো প্রতিপক্ষকে ভোগাতে পারে। তবে রক্ষণভাগের দুর্বলতা বড় সমস্যা।

আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে গ্রুপে থাকা আলজেরিয়ার নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে।

পূর্বাভাস: শেষ ৩২-এ বিদায়।

অন্যদিকে আফ্রিকা কাপ অব নেশনসের সবচেয়ে সফল দল মিসর এখনও বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষায়। সাতবার আফ্রিকান চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপে তাদের সাফল্য সীমিত।

বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সঙ্গে গ্রুপে থাকা মিসর এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায়।

পূর্বাভাস: শেষ ৩২-এ বিদায়।

বিশ্বকাপ অভিষেকে কঠিন পরীক্ষায় জর্ডান

এশিয়ান কাপের রানার্সআপ জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। মুসা আল-তামারি ও আলি অলওয়ানকে ঘিরে দলটির সবচেয়ে বড় শক্তি শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ।

তবে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের কারণে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

পূর্বাভাস: গ্রুপ পর্ব থেকেই বিদায়।

৪০ বছর পর ফিরছে ইরাক

১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরাক নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে। আয়মান হুসেইন, জালাল হাসান ও জিদান ইকবালের ওপর নির্ভর করছে দলটির সাফল্য।

তবে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে লড়াই সহজ হবে না।

পূর্বাভাস: গ্রুপ পর্ব থেকে বিদায়, তবে প্রতিপক্ষকে ভোগাতে সক্ষম।

কাতারের লক্ষ্য প্রথম পয়েন্ট

নিজেদের মাটিতে আয়োজিত ২০২২ বিশ্বকাপে তিন ম্যাচেই হেরেছিল কাতার। এবার তাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপে প্রথম পয়েন্ট ও প্রথম জয় অর্জন করা।

আকরাম আফিফ, আলমোয়েজ আলি ও হাসান আল-হাইদোসের অভিজ্ঞতা দলটির বড় ভরসা। সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লড়াই করবে তারা।

পূর্বাভাস: গ্রুপ পর্ব থেকে বিদায়।

তিউনিসিয়ার ভরসা রক্ষণভাগ

বিশ্বকাপে সপ্তমবার অংশ নিতে যাওয়া তিউনিসিয়া এখনও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এলিয়েস স্কিরি, হ্যানিবাল মেজব্রি ও ইলিয়াস আশৌরিদের নিয়ে দলটি রক্ষণে শক্তিশালী হলেও গোল করার সমস্যা দীর্ঘদিনের।

নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের সঙ্গে একই গ্রুপে থাকা তিউনিসিয়ার জন্য নকআউটে ওঠা কঠিন হবে।

পূর্বাভাস: গ্রুপ পর্ব থেকে বিদায়।

আল-জাজিরার বিশ্লেষণ মতে, মরক্কো ছাড়া অন্য কোনো আরব বা উত্তর আফ্রিকান দলের কাছ থেকে খুব বেশি দূর যাওয়ার প্রত্যাশা নেই। তবে সৌদি আরব, আলজেরিয়া ও মিসর নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে পারে। ২০২২ সালের মতো কোনো বড় অঘটন ঘটাতে পারলে আরব ফুটবলের জন্য আবারও স্মরণীয় এক বিশ্বকাপ হতে পারে ২০২৬ আসর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102