সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ​বৈধ কাগজ ও সিটি জরিপের পরও খিলক্ষেত টানপাড়ায় নামজারি ও খাজনা বন্ধ: অন্ধকারে হাজারো পরিবার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান ব্রাজিল-ইংল্যান্ড লড়াই কেন আজও অমর ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ নার্সদের পোশাকে পরিবর্তন চান কঙ্গনা ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল ও ইরানের সাম্প্রতিক হামলা-পালটা হামলা তেহরানের সঙ্গে তার প্রশাসনের চলমান শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্প এর আগে ইসরাইলকে লেবাননে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি ক্ষোভও প্রকাশ করেন বলে জানা গেছে। তবে এসবের মধ্যেই রোববার (৭ ‍জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের আশপাশে নতুন করে হামলা চালায়।

এর জবাবে ইরান ইসরাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা তৈরি হলেও ট্রাম্প দাবি করেন, যুদ্ধ অবসানের চুক্তির আলোচনা এখনও নাগালের মধ্যেই রয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এতে চুক্তির ওপর কোনো প্রভাব পড়বে না। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি (নেতানিয়াহু)  সিদ্ধান্ত নেন না।’

রোববার ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টার তার গলফ ক্লাবে অবস্থান করছিলেন। এদিন তার সঙ্গে নেতানিয়াহুর প্রায় আধা ঘণ্টার ফোনালাপ হয় বলে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে আরও হামলা থেকে বিরত থাকতে বলেন। তার ভাষায়, ‘আমরা একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102