সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ইরানে পালটা হামলা চালাল ইসরাইল

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৮ জুন, ২০২৬

ইরানের হামলার পর এবার পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সোমবার (৮ জুন) ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানসহ মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে দখলদারদের লক্ষ্য করে রোববার রাতে মিসাইল ছুড়েছিল ইরান। ধারণা করা হচ্ছে ওই মিসাইল হামলার জবাবে ইসরাইল পালটা হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড ওই সময় সতর্কতা দেয়, ইসরাইল যদি আবারও কোনো হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102