বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কর্মকর্তাদের কেউ সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
কর্মকর্তাদের এক ঘণ্টা কলম বিরতি পালনের আহ্বানের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটি জানিয়েছে, কর্মকর্তাদের কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ গ্রাহকসেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এর আগে ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে গ্রাহকদের একটি প্ল্যাটফর্ম ব্যাংকটির কর্মকর্তাদের এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছে।এ আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতি পালন করছেন বলে জানা গেছে।আলতাফ হুসাইন বলেন, ‘গ্রাহকদের সেবা না দিলে সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত। তবে কোনো শাখায় কী হচ্ছে, তা প্রধান কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব নয়।আন্দোলনের কারণে গ্রাহকেরা যদি একযোগে অর্থ তুলে নিতে শুরু করেন, তাহলে ব্যাংকের পরিস্থিতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ব্যাংক থেকে যদি গ্রাহকেরা একদিনেই সব টাকা তুলে নেয়, তাহলে সেই ব্যাংক বন্ধ হয়ে যাবে। বাস্তবে এমনটি কখনো ঘটে না।’তিনি আরো বলেন, ‘আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে। তবে সেটি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।হলে সেটি সবারই নজরে আসত।’জানা গেছে, সম্প্রতি সচেতন গ্রাহক ফোরাম নামে গ্রাহকদের একটি প্ল্যাটফর্ম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102